ভালোবাসা, মৃত্যু, তারপর?

 ইসলামে মূর্তিপূজা নিষিদ্ধ। যতদূর শুনেছি, শাস্ত্রানুসারে সেই ধর্মে নাস্তিকতা অভ্যাসেরও কোনও পরিসর নেই। ঠিক এই কারণেই তো ধর্ম-সংস্কারের প্রয়োজন। প্রয়োজন সর্বোচ্চ প্রতিবাদ। আধুনিক পৃথিবীতে মানবতা ভিন্ন, অন্য কোনও ধর্মে বিশ্বাস রাখা চলে না। আধুনিক পৃথিবীতে মানুষে মানুষে নিখাদ ভালোবাসার চেয়ে সুন্দর আর কিছুই নয়‌। যে কোনও প্রাতিষ্ঠানিক ধর্মের অনুসারী মৌলবাদীরা, যখনই তার বিরুদ্ধাচারণ করবে, তখনই প্রতিবাদ হোক তাদের বিপক্ষেই। এই স্বাভাবিক প্রতিক্রিয়ারই তো প্রত্যাশী আমরা।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 27 October, 2026 | 131 | Tags : Love  Saudi Arab Incident   Human Rights  Humanity